11:44 AM বিশ্বকাপের মূলপর্বে ওঠার সম্ভাবনা ক্ষীণ আর্জেন্টিনার  |  ইতালির মিলানে বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জিতে পদক নিশ্চিত করলেন বিজেন্দ্র সিংহ  |  অবসর ভেঙে বাংলার হয়ে রঞ্জি খেলার ইচ্ছে প্রকাশ সৌরভের, ফিরতে চান ৪ দিনের ম্যাচে, স্বাগত জানালেন নির্বাচন কমিটির চেয়ারম্যান সম্বরণ বন্দ্যোপাধ্যায়  |  বৈদিক ভিলেজের টাকায় দুবছরেই কোটিপতি গফফর, জেরায় প্রকাশ চাঞ্চল্যকর তথ্য  |  প্রতিরক্ষা মন্ত্রক ও শুল্ক দফতরের ছাড়পত্র পেয়ে কলকাতা বিমানবন্দর থেকে উড়ল সংযুক্ত আরবআমিরশাহির অস্ত্রবাহী বিমান  |  সিঙ্গুরের জমি কিনতে রাজি রেল, ৪০০ একর কৃষকদের ফিরিয়ে দিয়ে বাকি অংশ হবে কোচ কারখানা, স্টার আনন্দে জানালেন মমতা   |  জোর করে জমি কেড়ে নেয়া নয়, রেলেরও উচিত জমি কিনে প্রকল্প গড়া, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়  |  মহালয়ার দিনই দুরন্ত এক্সপ্রেসের উদ্বোধন, সেবক-গ্যাংটক রেল প্রকল্পে অনুমোদন হাজার কোটিরও বেশি  |  
 
 
curve দিনের সেরা খবর Anando
পুকুরে কুমির


গ্রামের পুকুরে ঢুকে পড়েছে কুমির ৷ এই ঘটনা ঘটেছে পাথরপ্রতিমার রাখালপুর গ্রামে ৷ গতকাল গ্রামের বাসিন্দা জগন্নাথ পাত্রর পুকুরে হঠাত্ই একটি কুমিরকে দেখা যায় ৷ গ্রামবাসীরা পুকুরটিকে জাল দিয়ে ঢেকে রেখেছে ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন বন দফতরের কর্মীরা ৷ চেষ্টা চলছে, কুমিরটিকে জল থেকে তোলার ৷ বনকর্মীরা মনে করছেন, কুমিরটি লম্বায় প্রায় ৭-৮ ফুট হবে ৷ বনকর্মীদের ধারণা, জোয়ারের সময় কুমিরটি জগদ্দল নদ থেকে ওই পুকুরটিতে ঢুকে পড়েছে ৷
© 2007 STAR Group Limited. সর্ব সত্ব সংরক্ষিত অভিযোগ জানান | গ্রুপ প্রোফাইল | অনুষ্ঠানের বিবরণ | কেরিয়ার | আনন্দে বিজ্ঞাপন | আমাদের সম্পর্কে