11:42 AM বিশ্বকাপের মূলপর্বে ওঠার সম্ভাবনা ক্ষীণ আর্জেন্টিনার  |  ইতালির মিলানে বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জিতে পদক নিশ্চিত করলেন বিজেন্দ্র সিংহ  |  অবসর ভেঙে বাংলার হয়ে রঞ্জি খেলার ইচ্ছে প্রকাশ সৌরভের, ফিরতে চান ৪ দিনের ম্যাচে, স্বাগত জানালেন নির্বাচন কমিটির চেয়ারম্যান সম্বরণ বন্দ্যোপাধ্যায়  |  বৈদিক ভিলেজের টাকায় দুবছরেই কোটিপতি গফফর, জেরায় প্রকাশ চাঞ্চল্যকর তথ্য  |  প্রতিরক্ষা মন্ত্রক ও শুল্ক দফতরের ছাড়পত্র পেয়ে কলকাতা বিমানবন্দর থেকে উড়ল সংযুক্ত আরবআমিরশাহির অস্ত্রবাহী বিমান  |  সিঙ্গুরের জমি কিনতে রাজি রেল, ৪০০ একর কৃষকদের ফিরিয়ে দিয়ে বাকি অংশ হবে কোচ কারখানা, স্টার আনন্দে জানালেন মমতা   |  জোর করে জমি কেড়ে নেয়া নয়, রেলেরও উচিত জমি কিনে প্রকল্প গড়া, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়  |  মহালয়ার দিনই দুরন্ত এক্সপ্রেসের উদ্বোধন, সেবক-গ্যাংটক রেল প্রকল্পে অনুমোদন হাজার কোটিরও বেশি  |  
 
 
curve দিনের সেরা খবর Anando
পরিবারে খুশির হাওয়া


রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গতকালই টালিগঞ্জ মেট্রো স্টেশনের নামকরণ করা হয়েছে মহানায়ক উত্তমকুমারের নামে৷ এবার ময়দান মেট্রো স্টেশনের নাম বদলে বিখ্যাত ফুটবল খেলোয়াড় গোষ্ঠপালের নামে করা হবে বলে ঘোষণা করেছেন রেলমন্ত্রী৷ এই ঘোষণার পর থেকে স্বাভাবতই খুশির হাওয়া গোষ্ঠপালের পরিবারে৷ বরেণ্য চলচ্চিত্র পরিচালক তপন সিংহের নামে চণ্ডীতলায় গড়ে উঠবে একটি ৭৫ শয্যা বিশিষ্ট হাসপাতাল৷ রেলের পক্ষ থেকেই এই হাসপাতাল তৈরি করা হবে৷ গতকাল রেলমন্ত্রীর এমন ঘোষণার পর খুশির হাওয়া তপন সিংহের পরিবারেও৷ এতদিন সেভাবে তাঁদেরকে সরকারি তরফে সম্মান প্রদর্শন করা হয়নি এমন অভিযোগ রয়েছে৷ তবে সব কিছু ভুলে আপাতত সামনের দিকেই তাকাতে চান গোষ্ঠপাল ও তপন সিংহের পরিবার ৷
© 2007 STAR Group Limited. সর্ব সত্ব সংরক্ষিত অভিযোগ জানান | গ্রুপ প্রোফাইল | অনুষ্ঠানের বিবরণ | কেরিয়ার | আনন্দে বিজ্ঞাপন | আমাদের সম্পর্কে