11:35 AM বিশ্বকাপের মূলপর্বে ওঠার সম্ভাবনা ক্ষীণ আর্জেন্টিনার  |  ইতালির মিলানে বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জিতে পদক নিশ্চিত করলেন বিজেন্দ্র সিংহ  |  অবসর ভেঙে বাংলার হয়ে রঞ্জি খেলার ইচ্ছে প্রকাশ সৌরভের, ফিরতে চান ৪ দিনের ম্যাচে, স্বাগত জানালেন নির্বাচন কমিটির চেয়ারম্যান সম্বরণ বন্দ্যোপাধ্যায়  |  বৈদিক ভিলেজের টাকায় দুবছরেই কোটিপতি গফফর, জেরায় প্রকাশ চাঞ্চল্যকর তথ্য  |  প্রতিরক্ষা মন্ত্রক ও শুল্ক দফতরের ছাড়পত্র পেয়ে কলকাতা বিমানবন্দর থেকে উড়ল সংযুক্ত আরবআমিরশাহির অস্ত্রবাহী বিমান  |  সিঙ্গুরের জমি কিনতে রাজি রেল, ৪০০ একর কৃষকদের ফিরিয়ে দিয়ে বাকি অংশ হবে কোচ কারখানা, স্টার আনন্দে জানালেন মমতা   |  জোর করে জমি কেড়ে নেয়া নয়, রেলেরও উচিত জমি কিনে প্রকল্প গড়া, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়  |  মহালয়ার দিনই দুরন্ত এক্সপ্রেসের উদ্বোধন, সেবক-গ্যাংটক রেল প্রকল্পে অনুমোদন হাজার কোটিরও বেশি  |  
 
 
curve দিনের সেরা খবর Anando
মমতার নয়া প্রকল্প


নয়া মেট্রো রেলের সম্প্রসারণের দিন একগুচ্ছ নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷শনিবার তিনি জানান,চণ্ডীতলায় ৭৫ শয্যা বিশিষ্ট মেট্রো রেলের নতুন হাসপাতাল হবে প্রয়াত চিত্রপরিচালক তপন সিংহের নামে৷বেহালার ইন্ডোর স্টেডিয়াম হবে সত্যজিত রায়ের নামে৷গোষ্ঠপালের নামে নামকরণ হবে ময়দান স্টেশনের৷হাসপাতালের জন্য জমি এবং অর্থের ব্যবস্থা ইতিমধ্যেই হয়ে গেছে৷পিপিপি মডেলে হলে সেখানে শয্যা সংখ্যা বাড়িয়ে ১৫০ করা যেতে পারে৷পাশাপাশি এদিন মমতা জানিয়েছেন, মেট্রো প্রকল্পের আওতায় যুক্ত করা হবে দক্ষিণেশ্বর, বারাসত, দমদম, রাজারহাট,গড়িয়াকে৷ডায়মন্ডহারবার,বজবজ, জোকাকে যুক্ত করার জন্য হবে রিং রেলওয়ে৷আবার টালিগঞ্জ ও হাজরা মেট্রো স্টেশনে এসকালেটর চালু হওয়ার কথাও জানিয়েছেন তিনি৷
© 2007 STAR Group Limited. সর্ব সত্ব সংরক্ষিত অভিযোগ জানান | গ্রুপ প্রোফাইল | অনুষ্ঠানের বিবরণ | কেরিয়ার | আনন্দে বিজ্ঞাপন | আমাদের সম্পর্কে