11:39 AM বিশ্বকাপের মূলপর্বে ওঠার সম্ভাবনা ক্ষীণ আর্জেন্টিনার  |  ইতালির মিলানে বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জিতে পদক নিশ্চিত করলেন বিজেন্দ্র সিংহ  |  অবসর ভেঙে বাংলার হয়ে রঞ্জি খেলার ইচ্ছে প্রকাশ সৌরভের, ফিরতে চান ৪ দিনের ম্যাচে, স্বাগত জানালেন নির্বাচন কমিটির চেয়ারম্যান সম্বরণ বন্দ্যোপাধ্যায়  |  বৈদিক ভিলেজের টাকায় দুবছরেই কোটিপতি গফফর, জেরায় প্রকাশ চাঞ্চল্যকর তথ্য  |  প্রতিরক্ষা মন্ত্রক ও শুল্ক দফতরের ছাড়পত্র পেয়ে কলকাতা বিমানবন্দর থেকে উড়ল সংযুক্ত আরবআমিরশাহির অস্ত্রবাহী বিমান  |  সিঙ্গুরের জমি কিনতে রাজি রেল, ৪০০ একর কৃষকদের ফিরিয়ে দিয়ে বাকি অংশ হবে কোচ কারখানা, স্টার আনন্দে জানালেন মমতা   |  জোর করে জমি কেড়ে নেয়া নয়, রেলেরও উচিত জমি কিনে প্রকল্প গড়া, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়  |  মহালয়ার দিনই দুরন্ত এক্সপ্রেসের উদ্বোধন, সেবক-গ্যাংটক রেল প্রকল্পে অনুমোদন হাজার কোটিরও বেশি  |  
 
 
curve দিনের সেরা খবর Anando
কলকাতা বিশ্ববিদ্যালয়ে নয়া পরীক্ষা ব্যবস্থা


পরীক্ষা ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়৷ মূলত পরীক্ষার্থীদের স্বার্থের কথা ভেবে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্নাতক সংসদ বেশ কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে৷ আগামী সিন্ডিকেট বৈঠকে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ আসুন দেখেনি কী কী পরিবর্তন আসতে চলেছে৷এবার পার্ট ওয়ানে অনার্সে পঁয়ত্রিশ শতাংশ কোয়ালিফাইং মার্কস পেলেই পার্ট টু পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা৷ সেক্ষেত্রে দুটি ইলেকটিভ বিষয়ে ফেল করলেও এবার আর একবছর নষ্ট হবে না৷ এতদিন জেনারেলে কোয়ালিফাইং মার্কস ছিল পঁচিশ শতাংশ৷ এবার পাস মার্ক ধরা হয়েছে তিরিশ শতাংশ৷ জেনারেলে তিনটি বিষয়ের মধ্যে যে কোনও একটিতে পাস করলেই পার্ট টুতে বসতে পারবে পরীক্ষার্থীরা৷ পার্ট ওয়ানে ফেল করা বিষয়ে পাস করতে হবে পার্ট টুতে৷ এতদিন পরিবেশ বিদ্যা পরীক্ষা হতো পার্ট ওয়ানে৷ এবার হবে পার্ট থ্রিতে৷ পঞ্চাশ নম্বরের পরিবর্তে পরীক্ষার পূর্ণ মান এবার একশ৷ পঞ্চাশ বা পঞ্চান্ন শতাংশ নম্বরের ক্ষেত্রে এক নম্বর কম থাকলে তা গ্রেস হিসেবে দিয়ে দেওয়া হবে৷ দুহাজার নয়-দশ শিক্ষাবর্ষ থেকেই এই পরিবর্তিত বিধি কার্যকর হওয়ার কথা৷ যদিও প্রশ্ন উঠেছে, এভাবে পরীক্ষার্থীদের মূল্যায়ন ব্যবস্থা ক্রমশ শিথিল হলে শিক্ষার গুণগত মানের অবনমন হবে না তো?
© 2007 STAR Group Limited. সর্ব সত্ব সংরক্ষিত অভিযোগ জানান | গ্রুপ প্রোফাইল | অনুষ্ঠানের বিবরণ | কেরিয়ার | আনন্দে বিজ্ঞাপন | আমাদের সম্পর্কে