| |
|
|
| 12:07 PM |
|
|
|
|
|
|
|
 |
দিনের সেরা খবর |
 |
|
মমতার সঙ্গে দেখা করলেন দেবশ্রী
|
মঙ্গলবার কালীঘাটে তৃণমূলনেত্রীর বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন অভিনেত্রী দেবশ্রী রায়৷ ২২শে অগস্ট টালিগঞ্জ মেট্রো স্টেশনের আনুষ্ঠানিক নামকরণ করা হবে মহানায়ক উত্তমকুমারের নামে৷ সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় টালিগঞ্জের শিল্পীদেরও যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন৷ সেই উপলক্ষেই এদিন তৃণমূলনেত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন দেবশ্রী৷ পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেবশ্রী তাঁর অনেকদিনের পরিচিত৷ ২২শে অগস্টের অনুষ্ঠানে তিনি টালিগঞ্জের শিল্পীদের আমন্ত্রণ জানিয়েছেন৷ আমন্ত্রিতদের মধ্যে দেবশ্রীও আছেন৷ দেবশ্রী রায় জানান, উত্তম কুমারের নামে ওই স্টেশনের নামকরণ হচ্ছে, এতে তিনি খুশি৷ ২২শে অগস্টের অনুষ্ঠানেও তিনি থাকবেন৷ |
|
|
|
|
|
|
|