12:28 PM বিশ্বকাপের মূলপর্বে ওঠার সম্ভাবনা ক্ষীণ আর্জেন্টিনার  |  ইতালির মিলানে বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জিতে পদক নিশ্চিত করলেন বিজেন্দ্র সিংহ  |  অবসর ভেঙে বাংলার হয়ে রঞ্জি খেলার ইচ্ছে প্রকাশ সৌরভের, ফিরতে চান ৪ দিনের ম্যাচে, স্বাগত জানালেন নির্বাচন কমিটির চেয়ারম্যান সম্বরণ বন্দ্যোপাধ্যায়  |  বৈদিক ভিলেজের টাকায় দুবছরেই কোটিপতি গফফর, জেরায় প্রকাশ চাঞ্চল্যকর তথ্য  |  প্রতিরক্ষা মন্ত্রক ও শুল্ক দফতরের ছাড়পত্র পেয়ে কলকাতা বিমানবন্দর থেকে উড়ল সংযুক্ত আরবআমিরশাহির অস্ত্রবাহী বিমান  |  সিঙ্গুরের জমি কিনতে রাজি রেল, ৪০০ একর কৃষকদের ফিরিয়ে দিয়ে বাকি অংশ হবে কোচ কারখানা, স্টার আনন্দে জানালেন মমতা   |  জোর করে জমি কেড়ে নেয়া নয়, রেলেরও উচিত জমি কিনে প্রকল্প গড়া, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়  |  মহালয়ার দিনই দুরন্ত এক্সপ্রেসের উদ্বোধন, সেবক-গ্যাংটক রেল প্রকল্পে অনুমোদন হাজার কোটিরও বেশি  |

পুরনো
6/6/2008

Nilanjan Sengupta
বনধ: পকেটে টান বাড়ল বাঙালির

সাধারণ মানুষে কথা যে কেউ ভাবে না, তা আবার প্রমাণিত৷ পরপর দু’দিন কার্যত অচল রাজ্য৷ দাদাদের দাদাগিরিও আছে উপরি পাওনা হিসাবে৷ সরকারি কর্মীদের টানা অবসর৷ কেউ কেউ জামাই ষষ্ঠী পালন করতে শশুড় বাড়ির দিকে রওনা দিয়েছেন বুধবার রাতেই৷ বনধ ঘোষণার পর এক মুহূর্তও নষ্ট করেননি তাঁরা৷ কেউ আবার বনধকে সমর্থন করে ‘অন প্রিন্সিপল’ অফিস যাননি৷

কিন্তু আমজনতা? রোগীর আত্মীয়রা? ‘দিন আনা দিন খাওয়া’ মানুষগুলো? তাঁদের কী হল? অ্যাম্বুলেন্স নিয়ে আটকে থাকতে হল রাস্তায়৷ না খেতে পেয়ে দিন যাপন করতে হল দরিদ্রদের৷ যাঁদের কথা মাথায় রেখে বনধ পালন করার ঘোষণা, সেই আমজনতা কি আদৌ খুশি?

06doodh2.JPG

একটি হিসাব করা যাক৷ রান্নার গ্যাসে সিলিন্ডার প্রতি বেড়েছে ৫০ টাকা করে৷ পরিবার পিছু বছরে ৮টি সিলিন্ডার ধার্য করার কথাও উঠেছে৷ রেশনিং চালু করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে৷ যদি ৮টি সিলিন্ডার দেওয়া হয়, তাহলে রান্নার গ্যাস কিনতে পরিবার পিছু খরচ বাড়বে ৪০০ (৮X৫০) টাকা৷ আর দু’দিনের বনধে ক্ষতি পরিমাণ কত? অনেকের হাজার হাজার টাকা৷ অনেকের কম৷ অনেক যাত্রীর ট্রেন অনেক লেট করবে বলে যাত্রা অনিশ্চিত, টিকিটের টাকা জলে৷ মোটের উপর, পরিবার পিছু ক্ষতির পরিমাণও গড়ে ৪০০ টাকার কম বলে মনে হয় না৷ এই ক্ষতিপূরণ দেবে কে?

অর্থাত্ জ্বালানির দাম যতখানি বাড়ল, বনধের জেরে সাধারণের উপর চাপ পড়ল কার্যত তার দ্বিগুণ (বেশিও হতে পারে আবার সামান্য কমও)৷ এর জন্য দায়ী জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বনধ ডাকা রাজনীতিকরাই৷

বিমান বসু আক্ষেপ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আরও আগে বনধ ডাকতেন তাহলে নাকি বামফ্রন্ট সেই বনধকেই সমর্থন করত৷ তাঁরা নাকি টানা ৪০ মিনিট অপেক্ষা করেছিলেন মমতা বনধ ডাকেন কিনা তা দেখার জন্য৷ মমতা ততক্ষণেও কোনও ঘোষণা করেননি, তাই নাকি বাধ্য হয়েই বনধ ডেকেছে বামফ্রন্ট৷ বিমান বসু এও বলেছেন, একই ইস্যুতে মমতার ডাকা বনধ অনর্থক৷ কিন্তু, যখন জানা গেল তৃণমূল শুক্রবার বনধ ডেকেছে, তখন কেন বিমান বসুরা নিজেদের বনধ প্রত্যাহার করে তৃণমূলের বনধকে সমর্থন করলেন না, তা কিন্তু অজানাই থেকে গেল৷ মানে, বিমান বসু বৃহস্পতিবারের বনধের ক্ষীরটুকু নেবেন, কিন্তু দায় চাপাবেন অন্যের উপর! সাবাশ!

জনগণের উপর চাপ বাড়ুক৷ পকেটে টান পড়ুক৷ তবেই না দাদাদের এমন বুদ্ধিমত্তার পরিচয় পাব আমরা৷ সবকিছু ঠিকঠাক চললে, তাঁদের বুদ্ধি ও মেধা সম্পর্কে তো আমরা অন্ধকারেই থেকে যাব!

মন্তব্য

Anuran Giri  6/13/2008
ধৈংক য়ূ ফোর ইয়োর রিপোর্ট
MAINAK RAHA  6/13/2008
majha majha a rakham 2 or 1 ta BANGLA BANDH hola manda hoy na.
RAJA ROY (SILIGURI)  6/13/2008

সাধারণ মানুষে কথা যে কেউ ভাবে না, তা আবার প্রমাণিত৷

Tanmoy Dutta  6/12/2008

আজ এই সময় একটা কোথা বলা জায় যে কোনও পার্টী আর সাধারণ মানুষের জন্য ভাবে না. তরা শুধু নিজেদের পকেট আরভাব্মুর্তির জন্য জা ইছা তাই করে

prasenjit chowdhury  6/8/2008

রোজকার জীবনে আমাদের উপরি পাওনা গণতন্ত্রের হরতাল. একদিন বা দুদিন হলেই হল. আমজনতার ভাব্না ভবে কে?

1 2 3

মন্তব্য পাঠিয়ে দিন
নাম
ই-মেল
এখানে লিখুন

বাংলায় সংখ্যা লেখার জন্য এখানে ক্লিক করুন

ফিরে যান

© 2007 STAR Group Limited. সর্ব সত্ব সংরক্ষিত অভিযোগ জানান | গ্রুপ প্রোফাইল | অনুষ্ঠানের বিবরণ | কেরিয়ার | আনন্দে বিজ্ঞাপন | আমাদের সম্পর্কে