12:21 PM বিশ্বকাপের মূলপর্বে ওঠার সম্ভাবনা ক্ষীণ আর্জেন্টিনার  |  ইতালির মিলানে বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জিতে পদক নিশ্চিত করলেন বিজেন্দ্র সিংহ  |  অবসর ভেঙে বাংলার হয়ে রঞ্জি খেলার ইচ্ছে প্রকাশ সৌরভের, ফিরতে চান ৪ দিনের ম্যাচে, স্বাগত জানালেন নির্বাচন কমিটির চেয়ারম্যান সম্বরণ বন্দ্যোপাধ্যায়  |  বৈদিক ভিলেজের টাকায় দুবছরেই কোটিপতি গফফর, জেরায় প্রকাশ চাঞ্চল্যকর তথ্য  |  প্রতিরক্ষা মন্ত্রক ও শুল্ক দফতরের ছাড়পত্র পেয়ে কলকাতা বিমানবন্দর থেকে উড়ল সংযুক্ত আরবআমিরশাহির অস্ত্রবাহী বিমান  |  সিঙ্গুরের জমি কিনতে রাজি রেল, ৪০০ একর কৃষকদের ফিরিয়ে দিয়ে বাকি অংশ হবে কোচ কারখানা, স্টার আনন্দে জানালেন মমতা   |  জোর করে জমি কেড়ে নেয়া নয়, রেলেরও উচিত জমি কিনে প্রকল্প গড়া, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়  |  মহালয়ার দিনই দুরন্ত এক্সপ্রেসের উদ্বোধন, সেবক-গ্যাংটক রেল প্রকল্পে অনুমোদন হাজার কোটিরও বেশি  |  
 
 
 পুরনো
    5/19/2008


Purusattwm Pandit
পরোপকারের দুর্মর স্বভাব


 

   ভোটাররা চোখে ভাল দেখতে পান না৷ কারও-বা হাত কাঁপে থরথরিয়ে৷ এই অজুহাতে প্রার্থী নিজেই ভোটারদের হয়ে ‘কেস্তে-হাতুড়ি’ চিহ্নে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন৷ চোখের সামনে সব কিছু ঘটলেও প্রিসাইডিং অফিসারের ভূমিকা নীরব দর্শকতুল্য৷ তুলনায় সিপিএমের কেন্দুয়া লোকাল কমিটির সদস্য শেখ সাজাহান অনেক বেশি সক্রিয়৷ বুথের মধ্যে দাঁড়িয়ে থেকে গোটা বিষয়টি তত্ত্বাবধান করছেন৷ ধারে-কাছে কোনও বিরোধী দলের এজেন্ট নেই৷ অতএব, প্রতিবাদও নেই৷ ঘটনাস্থল সিউড়ির কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের দিশালপুরের ২ বাই ২ নম্বর বুথ৷ আর ওই পরোপকারী প্রার্থীর নাম সাবিনা পারভিন৷ (চলনে-বলনে বেশ স্মার্ট৷ কেন অন্যের হয়ে ভোট দিচ্ছেন, দিব্যি সে-ব্যাখ্যা দিলেন৷) রবিবার ‘স্টার আনন্দ’-এর পর্দায় নিরঙ্কুশ নির্বাচনের এই অভূতপূর্ব দৃশ্য দেখে আক্ষরিক অর্থেই মানুষ স্তম্ভিত হয়ে যান৷ 

18FAKE VOTE.JPG   এ-ও কি সম্ভব? প্রার্থী নিজের হাতে অন্যের ভোটাধিকার প্রয়োগ করছেন? বিষয়টি যে আদপেই গণতান্ত্রিক নয়, তা বোঝার জন্য আইনের জটিল নিয়ম-কানুন জানার দরকার নেই৷ রাজ্য নির্বাচন কমিশনের সচিব সুধীন্দ্রনাথ রায়চৌধুরীর বক্তব্যও প্রমাণ করে ঘটনাটি রীতিমতো বেআইনি৷ তিনি বলেছেন, কোনও প্রার্থী নিজে হাতে অন্যের ভোট দিয়ে থাকলে, নির্বাচন বিধি অনুযায়ী সেটি গুরুতর অন্যায় বলেই বিবেচিত হবে৷ অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত৷ প্রয়োজনে, সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হতে পারে৷ আর সব কিছু জেনে-শুনে বীরভূমের সিপিএম জেলা সম্পাদক দিলীপ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া, হ্যাঁ, বেনিয়ম একটা হয়েছে৷ প্রশাসন ওই বুথে পুনর্নির্বাচনের আদেশ দিলে, আপত্তি নেই৷ তবে প্রার্থী সাবিনা পারভিনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না, সে-বিষয়ে রা কাড়েননি তিনি৷

 

   এটাই হয়তো স্বাভাবিক৷ সংসদীয় গণতন্ত্রে ক্ষমতা দখল করা যত না কঠিন, দখলীকৃত ক্ষমতা টিকিয়ে রাখা ঢের শক্ত কাজ৷ সিপিএমের মতো রেজিমেন্টেড দলের কর্মীরা এ কথা দিব্যি বোঝেন৷ এবং বোঝেন বলেই ক্ষমতা টিকিয়ে রাখতে এত নির্বিকারে পরোপকার করতে তাঁদের বাধে না৷ তবু বলতে হয়, এ সবই ঘটনার বহিঃত্বক৷ বিবরণমাত্র৷ কেঠো তথ্য অতিক্রম করে ঘটনার ভিতরে প্রবেশ করলে হাড় হিম হয়ে আসে৷

   এ বছর ১৭টি জেলা পরিষদে পঞ্চায়েত ভোট হয়েছে ৩ দফায়৷ সংবাদ মাধ্যম যতই তত্পর থাকুক, রাজ্যের প্রতিটি বুথ বা প্রত্যন্ত অঞ্চলে তারা পৌঁছতে পারেনি৷ আর এখানেই আশঙ্কা, আতঙ্ক৷ দেশালপুরে সাবিনা পারভিনরা যে-কাণ্ড ঘটিয়েছেন, রাজ্যের অন্য কোথাও তেমন ঘটনা ঘটেনি এ কথা কি জোর দিয়ে বলা যায়? আর মিডিয়া পৌঁছতে না পারলে সে সব কথা জানা যাবেই বা কী করে?

   দ্বিতীয় আশঙ্কাটির কথা জানিয়েছেন অর্থনীতির বিশিষ্ট অধ্যাপক অভিরূপ সরকার৷ ‘স্টার আনন্দ’-র স্টুডিওতে বসে তাঁর মূল্যায়ণ, ভোটারদের শারীরিক অসুবিধের কথা বিবেচনা করে আজ সাবিনা পারভিন নিজেই ভোটারদের হয়ে ভোট দিচ্ছেন৷ কাল হয়তো বৃহত্তর সুবিধের কথা ভেবে ভোটারদের বুথে আসতেই মানা করবেন৷ বলবেন, আপনাদের হয়ে আমিই ভোট দিয়ে দেব৷ অভিরূপবাবুর বিশ্লেষণে ব্যঙ্গের ছোঁয়া আছে৷ কিন্তু সিপিএম কর্মীদের দুর্মর স্বভাবের কথা বিবেচনা করলে, এ ঘটনার সম্ভাব্যতা উড়িয়ে দেওয়া যায় না৷ তা ছাড়া, সিপিএম কর্মীরা নিজেরাই বলেন, এ রাজ্যে সিপিএমের বিকল্প নাকি আরও উন্নততর সিপিএম৷ সেহেতু ভবিষ্যতে ‘উন্নততর’ সিপিএমের প্রার্থীরা আরও ‘উন্নততর’ পরোপকারের নমুনা পেশ করলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না৷



 মন্তব্য

Aniket chanda  5/27/2008
<P>এই ভাবেই তো সি পি এম 30 বছর খমতাতে আছে .</P>
Ujjwal Das  5/22/2008
<P>"Cpim" is an "kamao Poisa icchya moton". They are think only themselves and tell in public place that except them all are bad.They do a parallel govt beside our central govt.They tell one thing on a stage ("America is bad") but they do indirectly ("Go us and others place place for industrialists and all").</P>
ABHIJIT NASKAR  5/22/2008
&nbsp;দিস ইজ ওনলী পসিবল ইন পশ্চিম বাঙলা&nbsp;বিকজ দি হোল&nbsp; সিস্টম&nbsp;ইজ ফুল্ল অফ করাপ্শণ এ্যান্ড ওনলী&nbsp;মিনিস্টর্স&nbsp; টৈল ওনলী লাইজ.
biswajit panja  5/22/2008
&nbsp;this is very shameful for our democracy .we immediately need to initiate remedial measure to stop this kind of harmful act against c p m candidate
sandy  5/22/2008
<P>It is true, and as per communists are concerned they only talk about democracy when they are not in power, but after capturing power, they first score out the democracy by means of different modes.</P>
 
1 2 3 4

 মন্তব্য পাঠিয়ে দিন
নাম  
ই-মেল    
এখানে লিখুন    
 
  বাংলায় সংখ্যা লেখার জন্য এখানে ক্লিক করুন
   
            ফিরে যান       
 
 
© 2007 STAR Group Limited. সর্ব সত্ব সংরক্ষিত অভিযোগ জানান | গ্রুপ প্রোফাইল | অনুষ্ঠানের বিবরণ | কেরিয়ার | আনন্দে বিজ্ঞাপন | আমাদের সম্পর্কে