| |
|
|
| 8:02 PM |
|
|
|
|
|
|
|
 |
আমরা আনন্দ |
 |
|
 |
| স্টার
আনন্দঃ বাংলার প্রথম সর্বভারতীয় নিউজ চ্যানেল. ২০০৫ সালের পয়লা জুন
আত্মপ্রকাশ.মনের দিক থেকে বিশ্বনাগরিক বাঙালির সামনে সেদিন খুলে গেল এক নতুন
জানালা. খবরের যে এত বৈচিত্র্য আছে, মানুষের জীবনের সঙ্গে তা যে এতখানি ওতপ্রোত,
স্টার আনন্দ আসার আগে বাংলা দৈনন্দিন ও সংস্কৃতির জগতে এভাবে আগে কখনও বোঝা যায়নি.
বস্তুনিষ্ঠ সংবাদকে সামনে রেখে আরও কিছু নতুন মাত্রা হাজির করি আমরা, প্রতিদিন. আর
এইভাবেই ধীরে ধীরে বাঙালির জীবনে আষ্টেপৃষ্টে জড়িয়ে গেছে স্টার আনন্দ. স্টার
আনন্দের দৌলতেই প্রথম ড্রয়িংরুমে বসে বিধানসভা নির্বাচন দেখেছিল বাংলা. জেলা থেকে
সদর, মহকুমা থেকে ব্লকের কোনায় কোনায় স্টার আনন্দের লেন্স. ওপিনিয়ন থেকে এক্সিট
পোলে লাল বাড়ির লড়াই. ভোটের লড়াই যে এমন অন্যরকম ভাবে পরিবেশিত হতে পারে, সেই
প্রথম দেখল বাংলা. না, শুধু এটুকু নয়. হাসপাতাল থেকে পুরসভা, ময়দান থেকে প্রাঙ্গণ,
সার্ক থেকে নেপাল, বলিউড থেকে হলিউড – যেখানে খবর, সেখানেই সগর্বে হাজির স্টার
আনন্দ. কানের চলচ্চিত্র উত্সব বলুন, বা জার্মানির বিশ্বকাপ,ওয়েস্ট ইন্ডিজ থেকে
শুরু করে দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলের সাওপাওলো কিংবা বাংলার ইস্টবেঙ্গল – এমন কোনও
এলাকা নেই যেখানে পা পড়েনি আমাদের. যেখানে মানুষ, যেখানে বাঙালি, সেখানে স্টার
আনন্দ থাকবে না – এ কি কখনও হতে পারে. বাংলার জনমত তাই আমাদের পাশে. সেই প্রথম দিন
থেকে, একই ভাবে. |
|
|
|
|
|
|